ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেটে যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে বরণ করে নেওয়া হয়।

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৬ জন নেতাকর্মীর মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, এবং মো. জহুরুল।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় তাদের স্বাগত জানানো হলো। তিনি আশা প্রকাশ করেন যে, তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এছাড়া, অনুষ্ঠানে তালা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা জামায়াতের বিয়োগাত্মক রাজনীতি ও শ্রমজীবী মানুষের সঠিক মূল্যায়ন না হওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ

জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

আপলোড সময় : ১২:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬