ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পরও তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি উল্লেখ করেন যে, সংঘাতের সমাধান এবং শান্তি প্রতিষ্ঠায় রিয়াদ কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।
প্রিন্স ফয়সাল বলেন, হুথিদের কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যা তারা সৌদি আরব ও ইয়েমেনের বৈধ সরকারের ওপর চাপিয়ে দিতে চায়। তিনি হুথিদের উসকানিমূলক আচরণকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী হুথিদের নীতি ও হামলার সমালোচনা করলেও জানান, কূটনীতির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। সৌদি আরব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেবে, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার বিষয়ে আপস করবে না।
অনলাইন ডেক্স 
























