ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৭ Time View

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে এবং চাহিদামতো সার সরবরাহের দাবিতে স্থানীয় কৃষকরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের এলাকার শতাধিক কৃষক অংশ নেন।

কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এ সময় কৃষকেরা সারের সংকট নিরসন এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রির দাবি জানান। তারা অভিযোগ করেন, সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এবং চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না।

কৃষকেরা জানান, সময়মতো সার না পাওয়ায় মাঠের ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। তারা বলেন, চাহিদা অনুযায়ী সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

অবরোধের পর দুপুর ১২টার দিকে পুলিশের অনুরোধে কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান এবং এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে কর্মসূচি শেষ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নৌপরিবহন মন্ত্রীর

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬