ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকির জবাবে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের হুমকির জবাবে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সম্পদে হামলা চালায়, তাহলে দেশটি পাল্টা আঘাতের মুখে পড়বে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ উল্লেখ করেন, ইরানের তেল ও গ্যাস উৎপাদন ব্যবস্থা বিস্তৃত এবং সহজে শনাক্তযোগ্য। তিনি বলেন, মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোরও একই ধরনের ঝুঁকি রয়েছে।

গালিবাফ বলেন, "আমাদের সম্পদে হামলা চালালে আপনারাও হামলার শিকার হবেন।" তিনি পোস্টের সঙ্গে ইরানের তেল অবকাঠামোর একটি ছবি যুক্ত করেন, যেখানে লেখা ছিল ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতির হারানো দশক আসছে।’

গতকাল গালিবাফ আরও বলেন, ইরানের স্বার্থ বা নিরাপত্তার ওপর নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে আরও দ্রুত, কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে। তিনি বলেন, "সমানুপাতিক জবাবের সময় শেষ হয়ে গেছে।" তিনি মার্কিন ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক সামরিক অভিযানকে কেবল শুরু হিসেবে উল্লেখ করেন।

গালিবাফ দাবি করেন, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ওয়াশিংটনকে চাপে ফেলেছে এবং যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ভিন্নভাবে তুলে ধরছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সারের কৃত্রিম সংকটের অভিযোগে কৃষকদের মহাসড়ক অবরোধ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকির জবাবে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি

আপলোড সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬