ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলার আহ্বান মাহমুদুর রহমান মান্নার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে এখন চাপাবাজির দিন নেই এবং দম্ভ দেখানোর সুযোগও নেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। জামালপুর সমিতি, ঢাকার আয়োজনে ‘সালাম তালুকদার: নেতা ও মানুষ’ শিরোনামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ছিলেন শান্ত-শিষ্ট মানুষ এবং চিন্তা-ভাবনা করে কাজ করতেন। তিনি বর্তমান সময়ে তার মতো নেতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বিদ্যুতের দাম নিয়ে বিভিন্ন বক্তব্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, শুধু কথার মাধ্যমে কিছু হবে না।

অনুষ্ঠানে জামালপুর-৪ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, আবদুস সালাম তালুকদার শুধু জামালপুর বা বিএনপির নেতা ছিলেন না, তিনি দেশের বহুদলীয় গণতন্ত্রের অভিভাবক ছিলেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সমিতির সহসভাপতি আফজাল খান, মুজিবুর রহমান, আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামান শিবলী, মেজর (অব.) আব্দুর রব ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সমিতির যুগ্মমহাসচিব হুমায়ুন কবীর আকন্দ।

উল্লেখ্য, আবদুস সালাম তালুকদার ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপির মহাসচিব ছিলেন এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলার আহ্বান মাহমুদুর রহমান মান্নার

মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলার আহ্বান মাহমুদুর রহমান মান্নার

আপলোড সময় : ০১:০০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬