ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম সুন্দরবনে দুই মাসে বন অপরাধে আটক ৪৬, জব্দ ৩০ কেজি হরিণের মাংস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

পশ্চিম সুন্দরবনে গত দুই মাসে বন অপরাধের বিভিন্ন ঘটনায় ৪৬ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় ১০৮টি অভিযান চালিয়ে ৮৯টি মামলা করা হয়েছে। অভিযানে ৩০ কেজি হরিণের মাংসসহ দেড় হাজার মিটার হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে গত জুন ও জুলাই মাসে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের বন অপরাধে ৪৬ জনকে আটক করা হয়। ৮৯টি মামলার মধ্যে পি ও আর মামলা ১৯টি, ইউ ডি ও আর মামলা ৬৯টি এবং সি ও আর মামলা একটি রয়েছে।

অভিযানে ৮৯টি নৌকা ও তিনটি ট্রলার জব্দ করা হয়েছে। এছাড়া ৫৩টি মাছ ধরার জাল, ৪৭ বোতল বিষ, এক হাজার ২০০ কেজি কাঁকড়া, ৬১০ কেজি চিংড়ি, ১৮৫ কেজি সাদা মাছ এবং ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। হরিণ শিকারে ব্যবহৃত দেড় হাজার মিটার মালা ফাঁদও উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ জানায়, ২০২৫ সালের একই সময়ে ১১০টি অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করা হয়েছিল এবং ৮২টি মামলা হয়েছিল। গত বছরের একই সময়ে ৯৭টি নৌকা ও চারটি ট্রলার, ৭১টি মাছ ধরার জাল, ৪৪ বোতল বিষ, দুই হাজার ২০০ কেজি কাঁকড়া, ৯৯৩ কেজি শুঁটকি, ৭৪০ কেজি চিংড়ি, ২১০ কেজি সাদা মাছ এবং ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছিল।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর পশ্চিম সুন্দরবনে বন অপরাধ কিছুটা কমেছে। তিনি জানান, সুন্দরবনে অবৈধ প্রবেশ, মাছ ধরা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষীরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

পশ্চিম সুন্দরবনে দুই মাসে বন অপরাধে আটক ৪৬, জব্দ ৩০ কেজি হরিণের মাংস

আপলোড সময় : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬