ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। তিনি উল্লেখ করেন, এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনও যোগ দেয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের সংশোধিত ৭০ অনুচ্ছেদের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে, যা দেশের মানুষের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬