ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিকের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২১৩ Time View

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন এমপি আমির হামজা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষ দত্তের বাসভবনে যান আমির হামজা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমির হামজা বলেন, "আমাদের সরকারি যেটুকু সাহায্য আছে, তা আমি দেখব। ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা আমরা দেখছি।" তিনি আরও জানান, পরিবারের খোঁজখবর রাখার জন্য তার ব্যক্তিগত কর্মকর্তাদের নিয়োগ করবেন।

এমপি হামজা বলেন, "আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করব।" তিনি নিহত সাংবাদিকের ছোট্ট কন্যার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না; আমরা আগে মানুষ ভাবি।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর তাসনিম জারার পোস্ট

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিকের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

আপলোড সময় : ১২:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬