ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন ও মুক্তভাবে কাজ করবে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “দেশে কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। এতে সেই সংকট ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকরা সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়।”

বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গে নাহিদ বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে প্রটেস্ট করতেছি, যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, সরকারের পক্ষ থেকে তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা।”

আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১১:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬