ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি: ‘পা ভেঙে দেওয়া হবে’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এমন বক্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল হবে।

আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে জানানো হয়, আমির হাতামি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরান ট্রাম্পের মন্তব্যের জবাব দেওয়ার সক্ষমতা রাখে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এমন একটি দেশ, যার রক্ষকেরা প্রয়োজনে ‘পা ভেঙে’ দিতে পারে।

এ সময় তিনি ঘোষণা করেন, যদি কোনো ইরানি নাগরিক মার্কিন বাহিনীর কোনো ‘আগ্রাসনকারী’ সদস্যকে হত্যা বা জীবিত আটক করে হস্তান্তর করেন, তাহলে তাকে ৩০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। তবে এই ঘোষণার বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আমির হাতামি দাবি করেন, মার্কিন বাহিনী ওই অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে এবং পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালিতে তাদের প্রবেশের অনুমতি নেই। তিনি আরও বলেন, ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না।

সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দেন। তার এই মন্তব্যের পর তেহরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান জানিয়েছেন

ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি: ‘পা ভেঙে দেওয়া হবে’

আপলোড সময় : ১০:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬