ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, আজীবন বহিষ্কার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

কুমিল্লায় ইয়াবাসহ সাজ্জাদ মারুফ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

সাজ্জাদ বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক। শুক্রবার, ওই ছাত্রদল নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী।

চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ মারুফকে ছাত্রদলের পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, সাজ্জাদ মারুফের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কাজী জুবায়ের আলম জিলানী বলেন, মাদকে জড়িত থাকার অভিযোগে সাজ্জাদ মারুফকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কাজে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করছে বিএনপি

কুমিল্লায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, আজীবন বহিষ্কার

আপলোড সময় : ১১:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬