ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার শর্তে ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত না পাঠালে তারেক রহমান ভারত সফর করবেন না এবং ব্রিকস সম্মেলনেও অংশ নেবেন না।

প্রতিবেদন অনুযায়ী, গত ১০ আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তারেক রহমান এ অবস্থান স্পষ্ট করেন। প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে ভারত সফরের সিদ্ধান্ত থেকে সরে আসবে ঢাকা।

দ্য ট্রিবিউনের দাবি, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফরও শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে সম্পর্কিত বলে দিল্লিকে জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে এটি ব্রিকস সম্মেলনের আমন্ত্রণের চেয়ে আলাদা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকের পর ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ককে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ করার বিষয়ে ভারতের আগ্রহের কথা জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় রয়েছে এবং দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান সম্ভব নয়।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কূটনৈতিকরা শেখ হাসিনার বিষয়ে জানিয়েছেন যে, তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় নতুন করে জটিলতা তৈরি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করছে বিএনপি

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

আপলোড সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬