প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফলের পর প্রথম জেলা সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। রবিবার উত্তর ২৪ পরগনার বীজপুরে তার গাড়ি ঘিরে একদল লোক কাদা ও জুতো ছুড়ে মারেন এবং ‘চোর-চোর’ স্লোগান দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বের হয়ে কাঁচরাপাড়ার দিকে যাওয়ার সময় এই পরিস্থিতির সম্মুখীন হন। তার উদ্দেশ্য ছিল থানা হেফাজতে রহস্যজনকভাবে মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ানো। তবে সফরের শুরুতেই তিনি বাধার সম্মুখীন হন।
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এটি স্বতঃস্ফূর্ত জনরোষ এবং তৃণমূল কংগ্রেসের ‘কর্মফল’। তিনি আরও জানান, পুলিশ তাদের কর্তব্য পালন করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তার গাড়িতে ইট-পাটকেলও ছোড়া হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বিজেপি গুন্ডাদের দিয়ে এই কাজ করিয়েছে।”
এদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্যে বিক্ষোভের সৃষ্টি করেছেন। বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো রাজনীতি এটাই।”
অনলাইন ডেক্স 

























