ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য চার বছর পূর্ণ করেছে। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেওয়া পূণ্যের এই বিশেষ দিনটি উপলক্ষে পরীমনি ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেছেন।
ছেলের জন্মদিনের প্রথম প্রহরে পরীমনি একটি ঘরোয়া আয়োজন করেন। সামাজিকমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে তিনি মাতৃত্বের অনুভূতি নিয়ে কথা বলেন এবং দিনটিকে নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেন।
জন্মদিনের রাতে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানালে ছেলে পূণ্য মাকে জবাবে শুভেচ্ছা জানায়। পরীমনি ফেসবুকে লেখেন, ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে পূণ্য বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।”
এমন প্রতিক্রিয়ায় অভিভূত হয়ে পরীমনি জানান, এই দিন তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ার দিন। তিনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
ভিডিওতে দেখা যায়, টেবিলজুড়ে হাফ ডজন কেক ও রঙিন বেলুন দিয়ে সাজানো ঘর। পাশেই ঘুমাচ্ছিল ছোট্ট পুণ্য। ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’
অনলাইন ডেক্স 

























