ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছর বয়সী বৃদ্ধার কঙ্কাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়েছে। এত দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকলেও বিষয়টি কেউ জানত না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বৃদ্ধার নাম দক্ষিণী। তিনি বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকায় একাই বসবাস করতেন। দক্ষিণীর স্বামী উমেশ প্রায় ১০ বছর আগে মারা যান এবং তাদের ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বামী ও ছেলেকে হারানোর পর দক্ষিণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, দক্ষিণীর মৃত্যু ঘটেছে প্রায় এক বছর আগে। এরপর তার মরদেহ বাড়ির ভেতরেই পড়ে ছিল। দীর্ঘ এই সময়ে তার মেয়ে ও জামাইও বাড়িটিতে আসেননি।

পুলিশের কাছে খবর পৌঁছানোর পর বাগালাগুন্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং এত দীর্ঘ সময় বিষয়টি কেন কারও নজরে আসেনি, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার পদ স্থগিত, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছর বয়সী বৃদ্ধার কঙ্কাল

আপলোড সময় : ০১:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬