ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। একদিনের এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন।

শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে সফরের বিষয়টি নিশ্চিত করেন। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুরান জানান, সফরের মূল লক্ষ্য হবে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলি’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

শেহবাজ শরিফ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সামুদ্রিক নিরাপত্তা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতা।

গত ফেব্রুয়ারিতে এরদোয়ানের রিয়াদ সফরের সময়ও তুর্কি-সৌদি অক্ষ গঠনের আলোচনা হয়েছিল, তবে সে সময় আনুষ্ঠানিকভাবে কোনো জোট গঠন করা হয়নি। আল জাজিরা জানায়, শুক্রবারের সফরটি লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগর হয়ে নৌচলাচল সুরক্ষিত করার লক্ষ্যে সৌদি আরবের ঘোষিত বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান

সৌদি সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

আপলোড সময় : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬