ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০২ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।

আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে দেখেন।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সেনা কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি সেনাসদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান এবং তাদের খোঁজ-খবর নেন।

মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে প্রস্তুত করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সের নাম ঘোষণা সুপার কম্পিউটারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন

আপলোড সময় : ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬