ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

সাদিও মানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপের শেষ ষোলোতে সেনেগালের বিদায়ের পর তিনি এই সিদ্ধান্ত নেন।

১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়ে মানে সেনেগালের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, "এই পতাকার জন্য আমি সব কিছু উৎসর্গ করেছি।" তিনি আরও জানান, দেশের ফুটবলে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী।

২০১২ সালে সেনেগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে মানের। তিনি ১৩০ ম্যাচে ৫৪ গোল করেছেন এবং ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সে সেনেগালের হয়ে শিরোপা জিতেছেন।

যদিও ফাইনালে রেফারির পেনাল্টি দেওয়ার প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়ার কারণে তাদের শিরোপা কেড়ে নেওয়া হয়। পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মানে। বর্তমানে তিনি আল-নাসরের হয়ে সৌদি প্রো-লিগে খেলছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ডাকবেন, জানালেন পর্তুগালের নতুন কোচ জেসুস

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

আপলোড সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬