ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

চট্টগ্রামের বাঁশখালীতে শুক্রবার (১০ জুলাই) সকালে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথকভাবে ঘটে।

নিহত শিশুদের মধ্যে একজন হলো মোহাম্মদ আশিক (৭), যিনি বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপরজন হলো মোহাম্মদ মিরাজ (৩), যিনি একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে দুই শিশু বাড়ির উঠানে ভেসে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয় লোকজন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। আইনিপ্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করেছে ইসরায়েল

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬