ইরানের মাশহাদ শহরে যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান-মাশহাদ রেলপথে চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআরবি এ তথ্য জানিয়েছে।
মার্কিন হামলায় রেলপথকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে দুটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের মুখপাত্র তাসনিম নিউজকে বলেছেন, ক্ষতিগ্রস্ত রেলরুটটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে। তেহরান থেকে মাশহাদ পর্যন্ত এই রেলপথটি দেশের অন্যতম ব্যস্ততম রুট হিসেবে পরিচিত।
এদিকে, খামেনির মরদেহ বহনকারী মাহান এয়ারের বিমানটি মাশহাদ বিমানবন্দরে অবতরণ করেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিমানটি অবতরণের পর ট্যাক্সিং করতে দেখা যায়।
খামেনির মৃত্যুর পর ইরান ও ইরাকে শোকের ছায়া নেমেছে। নাজাফ থেকে মাশহাদে কফিন স্থানান্তরের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। খামেনির কার্যালয়ের প্রধান জানিয়েছেন, তিনি জীবদ্দশায় মাশহাদে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
অনলাইন ডেক্স 





















