ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি হেরোইনসহ এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে ফুলকুঁড়ি স্কুলসংলগ্ন একটি তিনতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে মো. শুকুদ্দিন (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)। অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন, একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলা রয়েছে। তিনি বাড়িতে বড় চালানে হেরোইন এনে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ছেলেদের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইনের বড় চালানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস, সরবরাহকারী ও ক্রেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গৌতম কুমার বিশ্বাস উল্লেখ করেন, সদর থানার তালিকাভুক্ত ৯ জন মাদককারবারির মধ্যে আব্দুর রহমান ছিলেন পাঁচ নম্বর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, রিকশাচালকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬