ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত যুবক হাসপাতালে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

নীলফামারীর জলঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে সুমি রানী রায় (৩৫) নামে এক নারী শ্রমিক বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) সকালে কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায়।

নিহত সুমি রানী রায় পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী এবং তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুমি তার সহকর্মী স্বপন রায়ের মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা 'মায়ের দোয়া এন্টারপ্রাইজ' নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি পড়েন তারা। মোটরসাইকেল চালক স্বপন দ্রুত ব্রেক করলে রাস্তার বালুতে চাকা পিছলে যায় এবং সুমি বাসের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বপন রায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বাড়াতে সরকারের পরিকল্পনা

নীলফামারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত যুবক হাসপাতালে

আপলোড সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬