ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং ৭৪টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ পালনের সূচনা করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ।" তিনি উল্লেখ করেন, ১৯১৪ সালে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন এবং সেই স্থানকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টির মাধ্যমে বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের অনুপ্রেরণা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও প্রাসঙ্গিক থাকবে।

সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বছরব্যাপী এই বর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। এর আগে, ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আলি খামেনির শেষ শ্রদ্ধায় ১৪ মাস বয়সী নাতনির কফিনও উপস্থিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন

আপলোড সময় : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬