ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে আয় ১০০ কোটি ডলার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্রিপ্টোকারেন্সি-সম্পর্কিত ব্যবসা থেকে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার আয় করেছেন। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত তার আর্থিক সম্পদ ও আয়ের ঘোষণাপত্রে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের নৈতিকতা বিষয়ক সরকারি দপ্তর ৯২৭ পৃষ্ঠার এ নথি প্রকাশ করেছে, যেখানে ট্রাম্পের বিভিন্ন ক্রিপ্টো ব্যবসার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

ঘোষণাপত্র অনুযায়ী, ট্রাম্পের নতুন ‘$TRUMP’ মিম কয়েনের মাধ্যমে তিনি ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। এই কয়েনটি সাধারণত স্মারক বা ডিজিটাল সম্পদ হিসেবে পরিচিত। চালুর পর একদিনের মধ্যে এর মূল্য ৭৪ দশমিক ২৪ ডলারে পৌঁছালেও পরে তা ১ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। এছাড়া, ট্রাম্প ও তার পরিবারের সমর্থিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’ থেকে ৫০ কোটি ডলারের বেশি আয় হয়েছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’ এর সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে ট্রাম্প, তার ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রয়েছেন। প্রতিষ্ঠানটির অন্যতম পণ্য ‘USD1’ নামে একটি স্টেবলকয়েন, যা প্রতি কয়েন ১ মার্কিন ডলারের সঙ্গে স্থির রাখা হয়।

ট্রাম্পের অন্যান্য ব্যবসা থেকেও উল্লেখযোগ্য আয় হয়েছে। ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাব থেকে ৭ কোটি ৭০ লাখ ডলার এবং ডোরাল গলফ ক্লাব থেকে ১২ কোটি ২০ লাখ ডলার আয় হয়েছে। তবে, গত বছর ট্রাম্পের বিরুদ্ধে একটি দেওয়ানি জালিয়াতি মামলায় ৫২ কোটি ৭০ লাখ ডলারের জরিমানা ও সুদ পরিশোধের আদেশ দেওয়া হয়েছিল, যা পরে বাতিল করা হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ট্রাম্পের কর্মকাণ্ডে কোনো স্বার্থের সংঘাত নেই এবং তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে রূপান্তরিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের দুই বছর পরেও আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাননি নাহিদ ইসলাম

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে আয় ১০০ কোটি ডলার

আপলোড সময় : ০১:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬