ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলে নতুন থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর পূর্বাচল এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন শহর প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা।

বুধবার (১ জুলাই) বরকাউ পুলিশক্যাম্পের উদ্বোধনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারের জন্য ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।

আইজিপি আরও জানান, ইতোমধ্যে পুলিশের জন্য ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের দুই বছর পরেও আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাননি নাহিদ ইসলাম

পূর্বাচলে নতুন থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ

আপলোড সময় : ১২:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬