ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৩৪৭ Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী রোববার (১১ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের একক বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। 

এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন। তবে মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় ১৭ ডিসেম্বর স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

এর আগে, ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। ৪ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন সকালে ফরমাল চার্জ জমা দেয় প্রসিকিউশন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটির উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল আইসিটি মন্ত্রণালয়। যার মাস্টারমাইন্ড হিসেবে জয়ের নাম উল্লেখ করা হয়। আর বাংলাদেশে বসে এসব পরিকল্পনা বাস্তবায়ন করেন পলক। ফলে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয় ট্রাইব্যুনালে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার

আপলোড সময় : ০১:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬