জয়-পলক-সালমানের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৯০ Time View

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অন্য তিনজন হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনিসুল হক, সালমান এফ রহমান, সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এটি যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে। তবে শিগগিরই ফরমাল চার্জ আকারে দাখিল করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন একসময়ের প্রতাপশালী মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আনিসুল, সালমান ও পলক জেলে থাকলেও বিদেশে রয়েছেন হাসিনাপুত্র জয়। যদিও সম্প্রতি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আদালতে সাজা পেয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

তজুমদ্দিনের চরাঞ্চলে শিক্ষার সংকট: ৮০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

জয়-পলক-সালমানের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

আপলোড সময় : ১০:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫