ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৫৪ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব।   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শার্লি বচওয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সাক্ষাতের সময় আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমাদের নবায়িত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। 

একইদিন, কমনওয়েলথ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত সপ্তাহে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন শার্লি বচওয়ে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব

আপলোড সময় : ০৮:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫