ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চুক্তি সোমবার, উদ্বোধন ১৬ ডিসেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের — হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) সংস্থার সঙ্গে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে সোমবার, ৩০ নভেম্বর। এই চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে টার্মিনালটি চালুর পথ সুগম হবে। চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বেবিচক, মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর এই চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী রোববার, ২৯ নভেম্বর, বেবিচক সদরদফতরের অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে, যেখানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তির বিস্তারিত তুলে ধরবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ উপস্থিত থাকবেন।

গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। তবে, কিছু শর্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার শর্তটি নিয়ে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই শর্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। সংসদীয় কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে।

চুক্তির আর্থিক কাঠামো নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ হলেও, আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় উত্তরণের সময় জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি উঠেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও, পরবর্তীতে সংশোধিত খরচ বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকা হয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় এবং প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে।

নতুন টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার, যা বছরে ২ কোটি যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে। টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে এবং এতে ১৬টি ব্যাগেজ বেল্টসহ অত্যাধুনিক সব সুবিধা থাকবে।

নতুন টার্মিনালে যাত্রীদের জন্য ১০টি সেলফ চেক-ইন কিওস্ক থাকবে, যা স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস ও সিট নম্বর প্রদান করবে। যাত্রীদের জন্য ১০০টি চেক-ইন কাউন্টারও থাকবে।

অবসরে যাত্রীদের সময় কাটানোর জন্য নতুন টার্মিনালে মুভি লাউঞ্জ ও এয়ারলাইন্স লাউঞ্জ তৈরি করা হচ্ছে। এই টার্মিনালটি বিমানবন্দরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্য নতুন সুবিধা নিয়ে আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চুক্তি সোমবার, উদ্বোধন ১৬ ডিসেম্বর

আপলোড সময় : ০৭:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬