ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, ব্যাংক খাতে উদ্বেগজনক পরিস্থিতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো — বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা। এর ফলে বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি হয়ে পড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তিন মাসের মধ্যে খেলাপি ঋণের এই বৃদ্ধি ব্যাংক খাতের জন্য একটি উদ্বেগজনক সংকেত হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়েছে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ, যা জুন শেষে ছিল ১৮ লাখ ৫০ হাজার ৬০০ কোটি টাকা এবং সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ২০০ কোটি টাকায়।

এতে দেখা যাচ্ছে, সামগ্রিক ঋণ বিতরণে প্রবৃদ্ধি খুব সামান্য হলেও খেলাপি ঋণের বৃদ্ধি অনেক বেশি। জুন মাসের শেষে খেলাপি ঋণের অনুপাত ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ, যা সেপ্টেম্বর শেষে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে আগের তিন মাসের তুলনায় এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা, যা সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সুবিধা প্রদান করছে, তবে এখন পর্যন্ত এর সুফল দৃশ্যমান হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিসহায়তার আওতায় ভালো উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সুযোগ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এসব সুবিধার অনুমোদন ও বাস্তবায়নে সময় লাগছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ খুব বেশি বাড়েনি, তবে বর্তমানে এসব ঋণ কমছে না। তিনি জানান, কিছু ব্যাংক ইতোমধ্যে এসব সুবিধা অনুমোদন করেছে এবং ডিসেম্বরের পর ভালো উদ্যোক্তারা খেলাপি অবস্থার বাইরে আসতে পারলে খেলাপি ঋণের পরিমাণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বড় ঋণগ্রহীতাদের জন্য বিশেষ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করা হয়েছিল। ওই সুবিধায় প্রায় ৩০০ জন ঋণগ্রহীতা তাঁদের প্রায় ১ লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠন করেন। তবে পরবর্তী সময়ে অনেক গ্রাহক কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।

চলতি বছরের ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংক আরও শিথিল শর্তে বিশেষ পুনঃতফসিল সুবিধা ঘোষণা করে। নতুন ব্যবস্থায় ১ হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ থাকা গ্রাহকদের দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, গ্যাস সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান আর্থিক চাপে পড়েছে। এর ফলে তাদের নগদ অর্থপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ কঠিন হয়ে উঠেছে।

সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৬ হাজার ২০০ কোটি টাকা, যা তিন মাসে বেড়েছে মাত্র ৫ হাজার ৬০০ কোটি টাকা। বিপরীতে একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা, যা ব্যাংক খাতের ঋণ আদায়ের দুর্বলতা এবং আর্থিক ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগের আদেশ

খেলাপি ঋণ বেড়ে দাঁড়ালো ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, ব্যাংক খাতে উদ্বেগজনক পরিস্থিতি

আপলোড সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬