ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে কৃষকদের জন্য নির্মিত হলো মিনি কোল্ডস্টোরেজ, সংরক্ষণ হবে মসলা ও সবজি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

নাটোরে কৃষকদের জন্য নির্মিত — নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর গ্রামে কৃষকদের জন্য নির্মিত হয়েছে একটি মিনি কোল্ডস্টোরেজ। গত রবিবার দুপুরে ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সংরক্ষণাগারের উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারও উপস্থিত ছিলেন।

কৃষক মাহাতাব উদ্দিন জানান, পাঁচ বছর আগে সংরক্ষণের অভাবে তার সাত বিঘা জমির আলু ও তিন বিঘা জমির সবজি পচে নষ্ট হয়েছিল। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং পরের বছর আর আবাদ করতে পারেননি। তার মতো অনেক কৃষকই উৎপাদিত ফসল সংরক্ষণের অভাবে সমস্যায় পড়েন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনেই রামশা কাজিপুর গ্রামের ৩০ জন কৃষক তাদের উৎপাদিত মসলা, শীতকালীন সবজি ও অন্যান্য ফসল সংরক্ষণের জন্য কোল্ডস্টোরেজে রেখেছেন। এসব ফসলের মধ্যে রয়েছে টমেটো, গাজর, বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা ও কাঁচামরিচ।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মসলা ও বিভিন্ন মৌসুমি ফল সংরক্ষণ করা সম্ভব হবে।

এই আধুনিক মিনি কোল্ডস্টোরেজে কুলিং ও স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফসলের ধরন অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা যাবে। ফলে পচনশীল সবজি ও ফল ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব হবে। কৃষকেরা এখন উপযুক্ত সময়ে ভালো দামে ফসল বিক্রির সুযোগ পাবেন।

কন্টেইনারভিত্তিক এই মিনি কোল্ডস্টোরেজের ভেতরে ছিদ্রযুক্ত প্লাস্টিকের ক্রেটে সাজিয়ে পটোল, করলা, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের তাজা সবজি রাখা হয়েছে। সংরক্ষণাগারের বাইরের অংশে সৌরবিদ্যুৎ প্যানেল ও কুলিং ইউনিট রয়েছে।

সংরক্ষণাগারে ফসল রাখা কৃষক মাহাতাব উদ্দিন, আবেদ আলী, আফসার হোসেন ও মনিরুদ্দিন জানান, এতদিন তাদের ফসল সংরক্ষণের কোনও ব্যবস্থা ছিল না। স্থানীয় পদ্ধতিতে সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় ফসলে পচন ধরতো, ফলে লোকসানের মুখে পড়তে হতো।

কৃষকেরা বলেন, সংরক্ষণাগার নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে। তারা আশাবাদী যে, এখন থেকে ফসল পচে নষ্ট হওয়ার ভয় কমবে এবং উপযুক্ত সময়ে ভালো দামে বিক্রি করতে পারবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সেই লক্ষ্যেই সংরক্ষণাগারটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল সেখানে মজুত করতে শুরু করেছেন।

স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষকদের আর্থিক স্বার্থ বিবেচনায় নিয়ে নাটোরে আরও একাধিক সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মাহদী আমিন

নাটোরে কৃষকদের জন্য নির্মিত হলো মিনি কোল্ডস্টোরেজ, সংরক্ষণ হবে মসলা ও সবজি

আপলোড সময় : ০৫:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬