‘ভাত দে’ সিনেমার জরি — বাংলা চলচ্চিত্রের একটি কালজয়ী সিনেমা ‘ভাত দে’। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেন কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেন। সিনেমাটিতে অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা আলমগীর ও শাবানা।
‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে জরি চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। প্রথম সিনেমাতেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তবে এরপর আর কোনও সিনেমায় তাকে দেখা যায়নি। ২০১৮ সালে তিনি আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং প্লেব্যাক গায়িকা হিসেবে।
আঁখি আলমগীর, যিনি অভিনেতা আলমগীরের মেয়ে, শুরুতে পড়াশোনার কারণে অভিনয়ে আগ্রহী ছিলেন না। তবে পরিচালক আমজাদ হোসেনের অনুরোধে ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। এই সিনেমার মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়।
আঁখি সংগীতের প্রতি ভালোবাসা থেকে গানের জগতে প্রবেশ করেন। তিনি নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন হয়ে ওঠেন। তার ক্যারিয়ারে ১৮টি সলো এবং ৪০টিরও বেশি ডুয়েট ও মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে।
আঁখির উল্লেখযোগ্য কিছু গান হলো ‘জল পড়ে পাতা নড়ে’, ‘জোর কা ঝাটকা’, ‘শ্যাম কালিয়া’, ‘বন্ধু আমার রসিয়া’, ‘বোকামন’ ও ‘টিপটিপ বৃষ্টি’। তার গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
২০১৮ সালে ‘ভাত দে’ সিনেমার মুক্তির ৩৫ বছর পর আঁখি আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি’ গানে কণ্ঠ দেন। এই গানের জন্য শ্রেষ্ঠ সংগীত শিল্পী হিসেবে পুরস্কৃত হন তিনি।
এছাড়া, এই গানটির জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পান রুনা লায়লা। আঁখি তার ক্যারিয়ারের শুরুতে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বিদ্রোহী বধূ’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন।
বর্তমানে আঁখি আলমগীর স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত ১৯ নভেম্বর উত্তরা ক্লাবে তিনি গানে গানে দর্শকদের মাতিয়ে রাখেন। আগামী ২৭ নভেম্বর লন্ডনে একটি কনসার্টে অংশগ্রহণ করবেন তিনি।
অনলাইন ডেক্স 

























