ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত আনছে নতুন ভিসা সুবিধা, পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে সহজ হবে প্রক্রিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ভারত আনছে নতুন ভিসা — ভারত সরকার বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে নতুন ভিসা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এই নতুন কাঠামোয় ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হয়েছে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার আবেদনপত্র সহজ করার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির কাঠামো পুনর্বিন্যাস করেছে। নতুন ব্যবস্থায় ২৩টি উপক্যাটাগরির আবেদনপত্রে তথ্য দেওয়ার ঘর উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। সরকার উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে এই পরিবর্তন এনেছে।

নতুন ব্যবস্থার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ রাখা হয়েছে। এই ভিসার আওতায় স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা ও অবকাশমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভিজিটর ভিসাকে দুইটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: ভি-১ এবং ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এটি একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ দেবে। এই ভিসার আওতায় পর্যটন, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও হস্তশিল্প বিষয়ক কোর্সে অংশগ্রহণ করা যাবে।

অন্যদিকে, ভি-২ ভিসা দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য। এই ভিসার মেয়াদ এক, পাঁচ অথবা ১০ বছর হতে পারে। ভি-১-এর আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের জন্যও এ ভিসা ব্যবহার করা যাবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রেও নতুন পরিবর্তন এসেছে। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা নেওয়ার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে, আর আয়ুষ চিকিৎসার জন্য প্রযোজ্য হবে এম-৩ ভিসা। উভয় ধরনের ভিসার সাধারণ মেয়াদ হবে এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-২ এবং এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-৪ ভিসা পাবেন। ভারত সরকারের মতে, দীর্ঘ সময় ধরে চিকিৎসকের পরামর্শ, ফলোআপ কিংবা একাধিক চিকিৎসা প্রক্রিয়ার প্রয়োজন হয়-এমন বিদেশি রোগীদের জন্য নতুন ব্যবস্থা সুবিধাজনক হবে।

শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২ দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্নশিপ এবং বিনিময় কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ পাঁচ বছরের কম হলে ভিসার মেয়াদও সে অনুযায়ী নির্ধারিত হবে।

ব্যবসায়িক ভিসাকেও বি-১ ও বি-২ দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে। ভারতে শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ সুবিধা পাবেন। অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কাজের জন্য দেওয়া হবে বি-২ ভিসা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ সরকার

ভারত আনছে নতুন ভিসা সুবিধা, পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে সহজ হবে প্রক্রিয়া

আপলোড সময় : ১২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬