ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শকে ‘উদ্ভট’ বললেন চিফ প্রসিকিউটর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২১৩ Time View

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শকে — আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া পরামর্শকে 'উদ্ভট' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিচার চলাকালে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এসে বিচার মোকাবিলা অথবা আপিল করার পরামর্শ দেওয়া হয়নি। এখন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর পুনর্বিচারের কথা বলা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে পুনর্বিচারের প্রসঙ্গ তুলে ধরা হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর ভারতের অবস্থানের সমালোচনা করেন।

আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। বিচার চলাকালে অথবা নির্ধারিত সময়ের মধ্যে তাকে বাংলাদেশে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া কিংবা আপিল করার পরামর্শ দেওয়া যেত। কিন্তু সেই সময় পার হওয়ার পর পুনর্বিচারের প্রস্তাব দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য বাংলাদেশ প্রত্যাখ্যান করছে।

পুনর্বিচারের আইনি ভিত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ডি নভো ট্রায়াল’ বা নতুন করে বিচার করার বিধান একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে থাকলেও বর্তমানে তিন দেশের কোনোটিতেই তা কার্যকর নেই। ভারত নিজেই তাদের আইন থেকে এ বিধান বাতিল করেছে। বাংলাদেশেও আইনটি বাতিল করা হয়েছে এবং পাকিস্তানেও এ ধরনের বিধান নেই। ফলে যে দেশে নিজেরাই এ পদ্ধতি অনুসরণ করে না, সেই দেশ কীভাবে অন্য একটি দেশকে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ২০১০ সালের রুলস অব প্রসিডিউর আওয়ামী লীগ সরকারেরই প্রণীত উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আমরা আইন পরিবর্তন করিনি। প্রচলিত আইনে আপিলের বিধান রয়েছে, কিন্তু পুনর্বিচারের কোনও সুযোগ নেই। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল বা আমার কারোরই নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে বাংলাদেশ সরকার

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শকে ‘উদ্ভট’ বললেন চিফ প্রসিকিউটর

আপলোড সময় : ০৫:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬