ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার বিদ্যুৎহীন থাকবে কুড়িগ্রাম ও রংপুরের কয়েকটি এলাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

শনিবার বিদ্যুৎহীন থাকবে কুড়িগ্রাম — আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রাম ও রংপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, এসব এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেসকো।

নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া ও ইঞ্জিনিয়ার পাড়াসংলগ্ন এলাকা।

নেসকো জানিয়েছে, ১১ কেভি বিদ্যুৎ ফিডারের লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

শনিবার বিদ্যুৎহীন থাকবে কুড়িগ্রাম ও রংপুরের কয়েকটি এলাকা

আপলোড সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬