ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

সরকারি তিন কোম্পানির মুনাফা — ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩। দেশে জ্বালানি সংকট, সরবরাহে ভোগান্তি ও মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে। পরিবহন ভাড়া, পণ্য উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ে এর প্রভাব পড়ছে। বর্তমান সরকার কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে যুক্ত সরকারের মালিকানাধীন তিন কোম্পানি বিপুল মুনাফা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানি তিনটির সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩ কোটি টাকা।

কোম্পানি তিনটি হলো পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল। এগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান। পদ্মা অয়েলে সরকারের মালিকানা ৫০ দশমিক ৩৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামে ৫৮ দশমিক ৬৭ শতাংশ এবং যমুনা অয়েলে ৬০ দশমিক ০৮ শতাংশ।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, "জ্বালানি খাতে সরকারের ঘোষিত ভর্তুকির প্রক্রিয়ায় স্বচ্ছতার তীব্র অভাব রয়েছে। একদিকে লোকসানের কথা বলে ভর্তুকির অজুহাত দেওয়া হচ্ছে, অন্যদিকে এ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোই বিপুল অঙ্কের মুনাফা করছে—এই বৈপরীত্য গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সাথে সাথে দেশীয় বাজারে তা বাড়ানো হয়, কিন্তু বিশ্ববাজারে দাম কমলেও তার সুবিধা কখনো দেশের ভোক্তা পান না।"

সরকার নিয়ন্ত্রিত তিন জ্বালানি কোম্পানির আর্থিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে পদ্মা অয়েলের মুনাফা হয়েছে ৬৮২ কোটি ৪২ লাখ টাকা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৫৬২ কোটি ৮৮ লাখ টাকা। এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ২১ শতাংশ। শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা। কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর দিয়েছিল ১৬০ শতাংশ।

মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা হয়েছে ৬৮৫ কোটি ২২ লাখ টাকা। আগের অর্থবছরে মুনাফা ছিল ৬৬৪ কোটি ৩২ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৬১ টাকা ৩৯ পয়সা থেকে বেড়ে ৬৩ টাকা ৩২ পয়সা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আগের অর্থবছরে লভ্যাংশ ছিল ২০০ শতাংশ।

অন্যদিকে, যমুনা অয়েলের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ৪২৫ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৬৪৮ কোটি ১৯ লাখ টাকা। শেয়ারপ্রতি মুনাফা ৫৮ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩৮ টাকা ৫২ পয়সা হয়েছে। কোম্পানিটি ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে দিয়েছিল ১৮০ শতাংশ।

তিন কোম্পানির মধ্যে দুটি কোম্পানির মুনাফা ও লভ্যাংশ বেড়েছে। তবে যমুনা অয়েলের মুনাফা কমলেও তিন কোম্পানির সম্মিলিত মুনাফা হাজার কোটি টাকার অনেক বেশি। সরকারের উল্লেখযোগ্য মালিকানা থাকায় এ মুনাফার একটি অংশ সরকারি কোষাগারেও যাওয়ার সুযোগ রয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গত ১৮ এপ্রিল ঘোষিত মূল্যবৃদ্ধিতে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। অকটেনের দাম ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রল ১১৬ থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা করা হয়।

এরপর ১ জুন থেকে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে আরও ৫ টাকা করে বাড়ানো হয়। তখন ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন ১৪৫, পেট্রল ১৪০ ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে আরও ২০ টাকা করে বাড়ানো হয়। বর্তমানে ডিজেল ১৩৫, অকটেন ১৬৫, পেট্রল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

অর্থাৎ সরকার দায়িত্ব নেওয়ার পর ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা, অকটেনের ৪৫ টাকা, পেট্রলের ৪৪ টাকা এবং কেরোসিনের ৪৩ টাকা বেড়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন, কৃষি, শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা

আপলোড সময় : ০২:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬