ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খান ব্রাদার্সের নগদ লভ্যাংশ ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

খান ব্রাদার্সের নগদ লভ্যাংশ — পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩০ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১১ টাকা ৩৫ পয়সা দাঁড়িয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

অন্যদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ২৫ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো মাইনাস ৬২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১২০ টাকায় দাঁড়িয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডও চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে দেখা যায়, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ০.০০৪৫ টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ০.২১২ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ঋণাত্মক ০.০০৪৫ টাকা, গত অর্থবছরের একই সময়ে যা ছিল শূন্য। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৬৯ টাকা ৬৪ পয়সা।

এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা ৪৮ কোটি ৭৮ লাখ টাকা হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে কোম্পানিটির কাছে ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা ভ্যাট দাবি করা হয়েছে, যা বার্ষিক নিট মুনাফার প্রায় তিন গুণ। কোম্পানিটি দাবি করেছে, ভুল ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে ভ্যাটের এ দাবি করা হয়েছে।

কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। কোম্পানির দাবি, তারা আশা করে যে, এ কারণে বড় কোনো আর্থিক দায় তৈরি হবে না। তবে নিরীক্ষিত প্রতিবেদনে বিষয়টি এখনো নিষ্পত্তিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, আর্থিক প্রতিবেদনের বিভিন্ন জায়গায় হিসাবের অসংগতি পাওয়া গেছে। কাঁচামাল ব্যবহারের পরিমাণ নিয়ে প্রতিবেদনের দুটি নোটে ১ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকার পার্থক্য রয়েছে। শেয়ারহোল্ডারদের ইক্যুইটির হিসাবেও দুটি বিবরণীর মধ্যে ৪ কোটি ৮০ লাখ টাকার অমিল দেখা গেছে। চলতি সম্পদের তুলনায় চলতি দায় বেশি থাকায় কোম্পানিটির চলতি মূলধনেও ঘাটতি রয়েছে।

নাভানা ফার্মাসিউটিক্যালসের ২০২৪ সালের ১২ মে বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) ইনপুট কর রেয়াতের অনিয়ম এবং সরবরাহকারীদের বিল থেকে উৎসে ভ্যাট কর্তন না করার অভিযোগে ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা দাবি করে। কোম্পানিটি এ দাবির জবাব দেয় এবং পরবর্তী সময়ে ১৫ সেপ্টেম্বর এনবিআর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে দাবিটি স্বাধীনভাবে পর্যালোচনার আবেদন জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে শুনানির জন্য ২০২৫ সালের ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, আইনি ও পেশাগত পরামর্শের ভিত্তিতে তারা মনে করে, ভ্যাট কর্তৃপক্ষের দাবিটি ভুল ও অসম্পূর্ণ তথ্যের ওপর প্রতিষ্ঠিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজিবাজার পাওয়ারের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে, অন্যান্য কোম্পানির প্রতিবেদনও প্রকাশ

খান ব্রাদার্সের নগদ লভ্যাংশ ঘোষণা

আপলোড সময় : ১২:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬