ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৭

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগকালে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের দাবি অনুযায়ী, নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বিএনপি হামলার অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অললি বাঁশতলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জামায়াতের দাবি, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা গণসংযোগে বের হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহসভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজ রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, বিএনপি নেতারা জামায়াতের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ মিথ্যা।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কোনো ধরনের হামলা বা সংঘর্ষের আলামত পায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগও দায়ের হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া

গফরগাঁওয়ে জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৭

আপলোড সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬