বাংলাদেশের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পলাতক ও পরাজিত শক্তি এক হওয়ার চেষ্টা করছে। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসছে বলে বিভিন্ন নিরপেক্ষ সংস্থা মন্তব্য করছে। কিন্তু কিছু লোক ডিসেম্বরে সরকার পতনের দাবি করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে সরকারের জন্য কোনো ভয় হিসেবে দেখছেন না।
তিনি আরও জানান, সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলদারের দখলে থাকতে দেওয়া হবে না এবং দখল হওয়া সব জমি পুনরুদ্ধার করে সরকারি ও জনগণের কাজে ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা প্রশাসক রায়হান কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, প্রতিমন্ত্রী তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।
অনলাইন ডেক্স 
























