সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে গলায় ফাঁস লাগা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
আজ রোববার সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ডিসি তেজগাঁও বলেন, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে এবং তারা পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অনলাইন ডেক্স 























