ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে জনমনে আতঙ্ক বিরাজ করছে যে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই। তিনি এ কথা শনিবার (১৯ জুলাই) রাতে রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের সমাপনী সমাবেশে বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জবাবদিহি করতে ব্যর্থ হচ্ছেন। তিনি বলেন, 'গুম আইন' করে গুমের সুযোগ তৈরি করা হয়েছে এবং বিরোধী দল দমনে পুলিশ ব্যবহারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, রংপুরের মানুষ কৃষিনির্ভর এবং বর্তমানে তারা সার, গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছেন। নাহিদ ইসলাম দাবি করেন, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে এবং এর বিরুদ্ধে রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি দেন।

এনসিপির আহ্বায়ক রংপুরবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, বিরোধী দলে ভোট দেওয়ার কারণে তাদের উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান এবং সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।

লংমার্চের আয়োজনের উদ্দেশ্য হিসেবে গণভোটের গণরায় বাস্তবায়ন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং দুর্নীতি বন্ধের দাবি তুলে ধরা হয়েছে। এ লংমার্চকে ১১ দলের দ্বিতীয় বড় লংমার্চ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু

সারাদেশে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম

আপলোড সময় : ১১:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬