ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে জনগণের সাথে বেঈমানির অভিযোগ শফিকুর রহমানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

১১ দলীয় জোটের ৮ দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান। তিনি বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সাথে বেঈমানি করছে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্ত্বর এলাকায় অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে ধোঁকাবাজি করছে।’

ডা: শফিকুর রহমান বলেন, ‘আপনাদের দাঁড়িয়ে থাকার দৃঢ়তা প্রমাণ করে যে, ৮ দফা দাবি আদায়ে আপনারা প্রস্তুত আছেন। ৮ দফা দাবি না মানলে ১ দফার জন্য রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে।’

এছাড়া, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। এনসিপি আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিল, কিন্তু সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।’

জনসভায় অন্যান্য বক্তাদের মধ্যে এলডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমেদ, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জনগণের প্রয়োজনে এক দফা ঘোষণা হতে পারে: শফিকুর রহমান

বিএনপির বিরুদ্ধে জনগণের সাথে বেঈমানির অভিযোগ শফিকুর রহমানের

আপলোড সময় : ০৩:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬