ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (০৮ আগস্ট) রাজধানীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রশাসক জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ঢাকাকে ক্লিন ও গ্রিন রাখার ঘোষণা দিয়েছেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুশাসন জারি করেছেন।’ ডিএনসিসি প্রশাসক আরও জানান, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে স্কুল-কলেজকে সম্পৃক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশাসক বলেন, ‘গত ১৫ জুলাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।’ তিনি নগরবাসীকে আহ্বান জানান, চলার পথে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। এ জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনও নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে ‘অবৈধ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান

পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক

আপলোড সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬