আন্তর্জাতিক ক্রিকেটে আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান। তিনি এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ছয়টি দল, যার মধ্যে বাংলাদেশ টাইগার্স অন্যতম। অন্যান্য দলগুলো হলো- ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।
বাংলাদেশ টাইগার্সের দলে থাকছেন সাবেক অলরাউন্ডার আলোক কাপালি। এছাড়া ভারতের ইউসুফ পাঠান, আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আফগানিস্তানের আসগার আফগানসহ আরও অনেক সাবেক তারকা ক্রিকেটারও খেলবেন।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে, যার ফাইনাল ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে, ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।
অনলাইন ডেক্স 














