অনুপ্রিয়া গোয়েনকার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২০৪ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর বা ভুল তথ্য ছড়িয়ে পড়া এখন প্রায় নিত্যদিনের ঘটনা। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েনকা।

একটি ইনস্টাগ্রাম পেজে তার নামে এমন একটি মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়, যেখানে দাবি করা হয়েছিল যে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা নিয়ন্ত্রণ হারিয়ে সব সীমা অতিক্রম করেছিলেন এবং তখন তিনি বুঝতেই পারেননি কী ঘটছে।

কিন্তু এ বিষয়ে অনুপ্রিয়ার দাবি, তিনি কখনোই এমন কোনো মন্তব্য করেননি। শুধু তাই নয়, বরং এই ভুয়া উদ্ধৃতি তাকে ক্ষুব্ধ ও হতাশ করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া বলেন, তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে চান না। কারণ এমন বিষয়কে আর বেশি গুরুত্ব দিতে ইচ্ছুক নন। তবে তিনি স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের মিথ্যা তথ্য একজন নারীর সম্পর্কে অত্যন্ত দুর্বল ও অসম্মানজনক ধারণা তৈরি করে।

এই অভিনেত্রীর কথায়, "আমি কি এমন মানুষ যে বলব, আমি বুঝতেই পারিনি কী হচ্ছে? আমার নিজের চিন্তাশক্তি আছে। আমি কি এতটাই অসহায় যে কেউ আমার সুযোগ নেবে আর আমি কিছুই বুঝব না?"

অনুপ্রিয়া মনে করেন, ভুয়া উদ্ধৃতিটি তাকে এমন এক নারী হিসেবে তুলে ধরেছে, যিনি নিজের পক্ষে কথা বলতে অক্ষম। অথচ বাস্তবে তিনি সব সময় নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেন।

অনুপ্রিয়া জানান, প্রায় দুই বছর আগে একটি সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলেছিলেন তিনি। তখনও তার বক্তব্যের একটি অংশ প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে প্রকাশ করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

অনুপ্রিয়া গোয়েনকার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ

আপলোড সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬