ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।এই শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।  তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আছেন। খবর এনডিটিভির। 

এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি ঢাকায় আসবেন না। কারণ তার আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

এনডিটিভি বলেছে, বাংলাদেশের নতুন সরকারের এ শপথ অনুষ্ঠান ভূরাজনীতির দিক দিয়ে গুরুত্বপূর্ণ হবে। কারণ বাংলাদেশের নতুন নেতা তারেক রহমান আঞ্চলিক ভারত, পাকিস্তান ও চীনসহ সব মিত্রের সঙ্গে সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। তারা বলেছে, গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও শুক্রবার মোদির সঙ্গে তারেক রহমান কথা বলেন।

ওই সময় মোদি তারেককে শুভেচ্ছা জানান ও বাংলাদেশের স্ঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ আমন্ত্রণ পেয়েছেন ১৩ রাষ্ট্রপ্রধান

আপলোড সময় : ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬