ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত বিপিএলের পুনরাবৃত্তি চান না মিকি আর্থার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৫১ Time View

বিপিএলের গত আসরে প্রথম ৮ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে ছিল রংপুর রাইডার্স। তবে পরের ৫ ম্যাচে হারের ফলে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। এবার বিপিএল শুরুর দিন পাঁচেক আগেই রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার। আসন্ন আসরে গত বিপিএলের পুনরাবৃত্তি চান না বলে জানিয়েছেন তিনি। 

আজ (সোমবার) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর। সেখানে হারের পর রংপুরের পারফরম্যান্স উন্নত করতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন আর্থার, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি। আমরা যেন খাদের কিনারায় পড়ে যাই। এ বছর অবশ্যই এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’

রংপুর রাইডার্স আর্থারের হৃদয়ের খুব কাছের, ‘আমি এই ফ্র্যাঞ্চাইজি খুব পছন্দ করি। এটি একটি চমৎকার ফ্র্যাঞ্চাইজি। এখানকার মানুষগুলো অসাধারণ এবং মালিকপক্ষ থেকে শুরু করে ম্যানেজমেন্ট– সবার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। এটি খুব সুন্দরভাবে পরিচালিত এবং সুসংগঠিত। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’

দলের সবাই ভালো খেলতে চায় বলেও দাবি রংপুরের প্রধান কোচের, ‘আশা করি কাউকে খুব একটা বাদ দিতে হবে না, কারণ তারা পারফর্ম করবে। এটি কেবল খেলোয়াড়দের সামলানোর ব্যাপার। এতে কোনো সমস্যা নেই, সবাই দারুণ মানুষ এবং দুর্দান্ত খেলোয়াড়। আমি বিশ্বাস করি তারা সবাই এখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে এসেছে– রংপুরের হয়ে ভালো খেলা। এটাই আমার কাছে প্রধান বিষয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

গত বিপিএলের পুনরাবৃত্তি চান না মিকি আর্থার

আপলোড সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫