ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নাশকতা এড়াতে রাতে ট্রাফিক পুলিশ মোতায়েন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামে নাশকতা এড়াতে রাতে — চট্টগ্রাম নগরে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাতে বিভিন্ন ট্রাফিক বক্সে ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবল মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নগর ট্রাফিক পুলিশের চারটি জোনে ডিউটি করছেন ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ কনস্টেবলরা।

এর আগে ২৬ নভেম্বর ট্রাফিক বক্সসমূহে রাত্রিকালীন ডিউটির আদেশ জারি করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন কবির ভূঁইয়া। চিঠিতে বলা হয়, ট্রাফিক বিভাগের আওতাধীন ট্রাফিক বক্সগুলোর নিরাপত্তায় প্রতি বক্সে একজন করে সার্জেন্ট এবং দুজন করে কনস্টেবলকে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ডিউটি করার নির্দেশ দেওয়া হলো। উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক-অ্যাডমিনরা নিয়মিত তদারকি করবেন।

রাত্রিকালীন ডিউটির আদেশ জারির বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘নগরের নিরাপত্তা জোরদার করতে রাত্রিকালীন থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের ডিউটি বাড়ানো হয়েছে। এ ছাড়া নাশকতা মোকাবিলায় রাতে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার কথা রয়েছে।’

নগর পুলিশ জানায়, আগামী ডিসেম্বরে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতে নগরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের মতো নানা নাশকতার ঘটনা ঘটাচ্ছেন। পরে সেগুলো আবার ভিডিও করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এর আগে গত ২৩ নভেম্বর দামপাড়া পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে খুলশী থানা-পুলিশ। এ ছাড়া, গত ২৬ নভেম্বর রাতে উত্তর কাট্টলী ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়া হয়।

তবে রাত্রিকালীন ডিউটি পুলিশ সদস্যদের মধ্যে বাড়তি চাপ তৈরি করবে বলে মন্তব্য করেছেন একাধিক ট্রাফিক পুলিশ সদস্য। সিএমপির এক কর্মকর্তা বলেন, ‘ট্রাফিক সার্জেন্টের কাছে অস্ত্র রয়েছে, কনস্টেবলের কাছে তো আগ্নেয়াস্ত্র নেই। অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে।’

নগর ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নাম প্রকাশ না করে বলেন, 'এটা নতুন কিছু নয়। আগেও রাত্রিকালীন ডিউটি ছিল। পরিস্থিতির কারণে ডিউটি বাড়ানো হয়েছে।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

চট্টগ্রামে নাশকতা এড়াতে রাতে ট্রাফিক পুলিশ মোতায়েন

আপলোড সময় : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬