ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা অপ্রতিম হত্যা মামলার শুনানি রবিবার শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

কুমিল্লা অপ্রতিম হত্যা মামলার — কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার শুনানি রবিবার (২৯ নভেম্বর) শুরু হবে। তার পরিবার দ্রুত ও ন্যায় বিচারের প্রত্যাশায় দিনাতিপাত করছে।

শনিবার (২৮ নভেম্বর) মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার গন্ধমতি এলাকায় নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হন অপ্রতিম। নিখোঁজ হওয়ার পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

দীর্ঘ তদন্ত শেষে গত ২০ অক্টোবর পুলিশ এ হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। অভিযোগপত্র দাখিলের পরও ছেলেকে হারানোর শোক কাটেনি বাবা-মায়ের। তারা এখন দ্রুত বিচার শেষে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা করছেন।

শনিবার (২৮ নভেম্বর) চার্জশিট নিয়ে সন্তুষ্টি, মামলার শুনানি ও পরবর্তী প্রত্যাশা জানতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলেছেন ঢাকা ডায়েরি। তিনি বলেন, “অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার তিন মাসের মধ্যে যেন হয়। এই এলাকার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, তিন মাসের মধ্যে বিচারকার্য শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও এমন আশ্বাস দিয়েছেন।”

ফিরোজ শাহরিয়ার আরও বলেন, “আমরা চাই, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান। যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে জড়িত, তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।” তিনি হত্যাকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, অপ্রতিম ১৩ বছরের একটি শিশু। ফোনের জন্য তাকে কেন মারতে হলো? তারা তো তার পরিচিত ছিল।

তিনি সন্তানের হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “এখানে দুইজন আসামির বয়স ১৯ বছর। তাদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আর যাদের গাজীপুরে পাঠানো হয়েছে, তাদেরও যেন সর্বোচ্চ শাস্তি হয়।” ফিরোজ শাহরিয়ার বলেন, “আমরা সন্তানকে ফিরে পাব না, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো বাবা-মাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।”

তিনি আরও বলেন, “অপ্রতিমের বাবা-মা হিসেবে আমরা যে কষ্ট পেয়েছি, তা যেন আর কোনো বাবা-মাকে পেতে না হয়। অন্তত এই বিবেচনায় হলেও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।”

পুলিশের তদন্ত অনুযায়ী, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন এবং সিয়াম পরিকল্পনায় যুক্ত ছিলেন। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

কুমিল্লা অপ্রতিম হত্যা মামলার শুনানি রবিবার শুরু

আপলোড সময় : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬