ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবক গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান — রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের পরিবার দাবি করছে, তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত যুবকরা হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায় এবং সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। সাইফ বর্তমানে গোদাগাড়ীতে তার নানার বাড়িতে অবস্থান করছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে পাওয়া একটি ছবিতে দেখা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ‘দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে শাহামাত ও সাইফসহ আরও অনেক যুবক দাঁড়িয়ে আছেন। তাদের পরিবার দাবি করছে, ওই দিন তারা সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকালে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী সদরের দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক পালিয়ে যান, অন্য দুই যুবককে থানার সামনের চায়ের দোকানে আটক করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি জানান, গোদাগাড়ীর আরেকজন জুলাই যোদ্ধা তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন, তবে গ্রেফতারের বিস্তারিত জানেন না।

শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম, যিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বলেন, তার ছেলে ও সাইফ দুই জনই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং আন্দোলনের সময় তারা সামনের সারিতে ছিলেন।

সাদিকুল ইসলামের অভিযোগ, থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় কাউকে না কাউকে গ্রেফতার দেখানোর প্রয়োজন থেকে তার ছেলেসহ দুই জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, থানায় গেলে ওসি প্রথমে তাকে জানান, ওই দুই যুবক থানার সামনের চায়ের দোকানে বসে মদ পান করছিলেন। তার প্রশ্ন, মদ পানের অভিযোগ থাকলে সে অভিযোগে মামলা না দিয়ে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার দেখানো হলো কেন?

ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে সাদিকুল ইসলাম জানান, তার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন এবং পড়াশোনার ব্যস্ততার কারণে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াননি। তাদের পরিবার রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা জানান, গ্রেফতার দুই জন জুলাই আন্দোলনে ছিলেন কি না, তা তার জানা নেই। তিনি বলেন, দুটি মোটরসাইকেলে চার যুবক স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন এবং তাদের মধ্যে দুই জন পালিয়ে গেলেও অন্য দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কোনও ভুল হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবক গ্রেফতার

আপলোড সময় : ০৬:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬